সহজ ভাষায়
LC তাকে বলে যা ব্যবহার করে বিদেশে টাকা পরিশোধ করা যায় ৷ আপনি যখন বিদেশ
থেকে পন্য আমদানী করতে চাইবেন তখন অবশ্যই আপনাকে একটি লিগাল পথে সেলারের
টাকা পরিশোধ করতে হবে ৷ সরকার দুই ভাবে আপনাকে টাকা পরিশোধের ব্যবস্থা
করেছে ৷ তার মধ্যে LC খুবই নির্ভরযোগ্য মাধ্যম ৷ LC বিশ্ব ব্যাপি
গ্রহনযোগ্য একটি পেমেন্ট সিস্টেম ৷
LC করার সহজ নিয়ম
ঘুরিয়ে
পেচিয়ে না বলে আজকে সহজ ভাবে LC করার পদ্ধতি বলবো ৷ LC করার জন্য আপনাকে
অবশ্যই IRC করতে হবে ৷ কিভাবে IRC করতে হয় তা নিয়ে বিশদ ভাবে আগের পোষ্ট
গুলিতে বলা আছে ৷
LC করার প্রথমে আপনাকে সেলারের সাথে দরদাম ঠিক করে
একটি PI আনতে হবে ৷ PI হলো এক ধরনের ইনভয়েস যাতে আপনার পন্যের বিস্তারিত
বর্ননা থাকবে ৷ সেলারের ব্যাংক কোড, মালের দাম, ওজন, HS কোড
ইত্যাদি সব
কিছু ৷
এবার আপনি এই PI নিয়ে কোন ব্যাংকের AD ব্রাঞ্চে চলে যান ৷ সব ব্যাংকের সব
ব্রাঞ্চে কিন্তু LC করেনা ৷ LC করার সময় কিন্তু আপনাকে পেমেন্টের টাকা
পুরোটা পরিশোধ করতে হবে ৷
প্রতি LC করতে খরচ হবে ১০ হাজার টাকার মতো
৷ তাই LC করার আগে অবশ্যই নিয়ম কানুন ব্যাংক থেকে জেনে নিবেন ৷ আবার অনেক
সময় ব্যাংক LC করতে চায়না ৷ কারন কম ভেলুর LC করতে তাদের ঝামেলা বেশী
কিন্তু প্রফিট কম ৷ তাই LC করতেও ব্যাংক সিলেক্ট করতে হবে
LC করার পর আপনি নিরাপদ ৷ আপনাকে সেলার পন্যের ইনভয়েস, প্যাকিং লিষ্ট, বি এল ইত্যাদি পাঠিয়ে দিবে ৷
LC করার ব্যাপারে ব্যাংক আপনাকে সকল সহযোগীতা করবে ৷ আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবেনা ৷
সহজ ভাষায় LC কি ?? LC করার সহজ নিয়ম
🛍️ বিশেষ অফার
আমাদের পণ্য দেখুন
Thalia Brief
Marie Brief
LIGHTWEIGHT COTTON POINTELLE L...
SKIMS LACE UNLINED MINIMIZER B...
The Take Back Bag
Simple Shaping Minimizer Bra
Cotton Deluxe Knit Sleep Shirt
FITS EVERYBODY T-SHIRT BRA | C...
🔗 Related Posts
alibaba & Import Export expert
Latest Products
