বাংলাদেশে
গতানুগতিক ব্যবসায় পাইকারি ব্যবসা একটি গুরত্ত পূর্ণ ভুমিকা রাখে । পাইকারি
ব্যবসা তারাই করতে পারবেন যারা অনেক বেশী টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে
চান। এই ব্যবসায় পুঁজি অনেক বেশী ইনভেস্ট করতে হবে কিন্তু লাভ খুব সীমিত
আকারে আসবে। পাইকারি ব্যবসা করতে হলে আপানকে আগে থেকেই নির্ধারণ করে নিতে
হবে কোন যায়গায় আপনি ব্যবসাটি করতে চান। গ্রামের ছোট খাট বাজারে পাইকারি
ব্যবসা দেয়াটা তেমন একটা লাভজনক হবেনা। কারন পাইকারি ব্যবসা দেয়ার জন্য এমন
একটা জায়গা বেছে নিতে হবে যেখানে সকল খুচরা বিক্রেতাগণ
পাইকারি পণ্য ক্রয় করতে আসে। পাইকারি ব্যবসা দেয়ার জন্য উৎকৃষ্ট স্থান হলো থানা শহর, জেলা শহর বা বিভাগীয় শহর গুলি।
পাইকারি ব্যবসায় কেমন ইনভেস্ট লাগবে?
পাইকারি
ব্যবসা দিতে কেমন ইনভেস্ট করা লাগবে সেটা নির্ভর করে আপনার পণ্য, স্থানের
উপর। আপনি যদি পাইকারি ব্যবসা কোন থানা শহরে খুলেন তবে আপনাকে তেমন বেশী
ইনভেস্ট করতে হবেনা। যদি মুদি মালের পাইকারি ব্যবসা করতে চান তবে ১০-১৫ লাখ
টাকা মূলধন হলেই হবে। মুদি মালের পাইকারি ব্যবসা করার একটা বড় সুভিধা
রয়েছে। আপনার ব্যবসাটা যদি পপুলার কোন যায়গায় হয় তবে বিভিন্ন কোম্পানি
বাকিতে পণ্য সরবরাহ করে যাবে।
বড় বড় ভোগ্য প্রতিষ্ঠান যেমন প্রাণ,
ফ্রেস ইত্যাদি প্রতিষ্ঠান আপনার পাইকারি ব্যবসায়
বাকিতে পণ্য দিয়ে যাবে।
তবে আপনি যদি কাপড়ের পাইকারি ব্যবসা করতে চান তবে আপনাকে অনেক বেশী ইনভেস্ট
করতে হবে। কারন কাপড় পাইকারি পাওয়া যায় ঢাকার ইসলামপুর । সেখানে আপনি
পরিচিত না হলে বাকিতে পণ্য দিবেনা । কাপড়ের পাইকারি ব্যবসা শুরু করতে ২০-৩০
লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে।
পাইকারি ব্যবসায় কেমন লাভ হবে?
পাইকারি
ব্যবসা করলে আপনি খুচরা ব্যবসার মত লাভ করতে পারবেন না। পাইকারি ব্যবসাতে
১-৫% লাভ করতে পারবেন আপনি। এখানে লাভ বেশী করতে পারবেন না আপনি। তবে
বিক্রি বেশী হয় বিধায় পাইকারি ব্যবসা করে লাভ অনেক বেশী হয়। ১ লাখ টাকার
পণ্য বিক্রি করতে পারলে আপনি ১০০০-৫০০০ টাকা সর্বোচ্চ লাভ করতে পারবেন। আর
পাইকারি ব্যবসায় প্রতিদিন ১ লাখ টাকা বিক্রি করা খুবই স্বাভাবিক ব্যপার।
এই হিসাবে আপনি মাসে ১ লাখ থেকে দেড় লাখ টাকা আয় করতে পারবেন।
পাইকারি ব্যবসায় সমস্যা
পাইকারি
ব্যবসা করতে ইনভেস্ট যেমন বেশী তেমনি পাইকারি ব্যবসায় সমস্যাও অনেক বেশী।
পাইকারি দোকানের ভাড়া অনেক বেশী। আর কর্মচারী অনেক বেশী রাখতে হয়। যদি কোন
কারনে দোকান বন্ধ থাকে তবে লস অনেক বেশী হয়ে যাবে। এছাড়া এই ব্যবসায় অনেক
বেশী বাকি থাকে। খুচরা দকানদাররা অনেক সময় পাইকারি ব্যবসা থেকে পণ্য বাকি
নেয়। তবে এই বাকি টাকার ২০% আর ফিরে পাওয়া যায় না । প্রতি বছর ভালো একটা
পরিমাণ আপনাকে লস হিসাবে ছেড়ে দিতে হবে।
শুরু করুন লাভজনক পাইকারি ব্যবসা wholesale business
🛍️ বিশেষ অফার
আমাদের পণ্য দেখুন
Pila Memory Foam Demi T-Shirt...
COTTON RIB BRIEF | SOOT
LIGHTWEIGHT COTTON POINTELLE L...
French Cut Hipster
FITS EVERYBODY MATERNITY BANDE...
SKIMS ULTIMATE NIPPLE WIRELESS...
High Impact Front-Close Sports...
EVERYDAY COTTON BIKINI | ONYX
🔗 Related Posts
alibaba & Import Export expert
Latest Products
