আমাদের আগের পোস্ট এ আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভবে আপনারা পন্য আমদানী করার জন্য
alibaba.com এ এ্যাকাউন্ট খুলবেন৷ এবার আমি দেখাবো সেই এ্যাকাউন্ট দিয়ে কিভাবে alibaba.com থেকে পন্য অর্ডার করতে হয়।
একটি কথা প্রথমেই বলে রাখি , আপনি alibaba.com একাউন্ট না করেও পন্য ক্রয় করতে পারবেন ৷ তবে আকাউন্ট করা থাকলে সহজে সেলারের সাথে যোগাযোগ করতে পারবেন ।
আলিবাবা থেকে পন্য ক্রয় করার জন্য প্রথমে alibaba.com ওয়েবসাইটে প্রবেশ করুন ৷ উপরে একটি সার্চ বার দেখতে পাবেন ৷ সেখানে আপনার কাঙ্ক্ষিত পন্য এর নাম লিখে সার্চ করুন । যেমন কলম কিনতে চাইলে pen লেখে সার্স করলে দেখবেন কয়েক শ , কলম সেলারের সাইট চলে আসবে ৷
এবারের কাজ হলো গোল্ড সাপ্লায়ার খুজে বের করা ৷ চেষ্টা করবেন 5 Years gold suppliers চিহ্ন আছে এরকম কাউকে বেছে নেবার জন্য । তবে আপনি চাইলে তার কমও নিতে পারেন ৷ কিন্তু সাবধানে কাজ করবেন ৷
কিন্তু একজন ফাইনাল সেলার নির্বাচন করার আগে যে কয়টি বিষয় খুব জরুরি তার মধ্যে গুরুত্ব পূর্ণ হলো
১৷ অবশ্যই তাদের গোল্ড সাপ্লায়ার থাকতে হবে ।
২৷ দাম কি FOB নাকি CFR এটা ভালো করে দেখে নিবেন ৷
৩৷ Country of origin কোথায়, এটাও দেখে নিবেন ৷ না হয় চায়না পন্য, তাইওয়ান বলে চালিয়ে দিতে পারে ৷ অনেক সময় তারা এক দেশের সেলার আরেক দেশের পণ্য সেল করে । এটা করা যায় । কিন্তু আপনি চেষ্টা করবেন যে দেশের পণ্য সে দেশের সেলার থেকে ক্রয়
করতে ।
৪৷ পন্য তারা কি উৎপাদন করে নাকি সোর্সি করে এটাও জানবেন । যদি তারা পন্য নিজেরা উৎপাদন না করে তবে তারা দাম বেশী চাইবে । কারন তারা Middle man হিসাবে কাজ করে । আর যদি তারা নিজেরা সরাসরি উৎপাদন করে তবে তারা অন্যদের চেয়ে কম দামে দিতে পারবে ।
যাহোক পন্য সিলেক্ট করলেই দেখবেন, পাশে Contact Seller বা Get latest price নামে সেলার কে মেসেজ বা ইমেইল করার বাটন আছে৷ বাটনে ক্লিক করে সেলারকে একটা মেসেজ করে আপনার কি পণ্য লাগবে সেটা বিস্তারিত বলুন।
সাথে আপনার পারসোনাল ইমেইল আইডিটা দিয়ে দিবেন৷ যাতে তারা পরবরতিতে আপনার সাথে যোগাযোগ করতে পারে । তবে যা কিছু লেখবেন অবশ্যই সেটা English এ হতে হবে ।নাহয় তারা বুঝবেনা । তবে ইংরেজিতে এক্সপার্ট হওয়া লাগবেনা ৷
স্বাভাবিক ভাবে লেখলেই চলবে ৷
মেসেজে আপনি তাদের জিজ্ঞাসা করবেন কোন পন্য কত দামে তারা বিক্রয় করে । তবে তারা অনলাইনে যে দাম প্রদান করে তা অধিকাংশ সময়ই সঠিক থাকেনা। তাই অনলাইনে কম দাম দেখে এত বেসি উৎসাহি হবেননা ।
এবার হলো অপেক্ষা করার পালা ৷ দেখবেন কিছু দিন পর তারা ইমেইলে আপনাকে রিপ্লাই দিবে ৷ অথবা আলিবাবাতে এ্যাকাউন্ট থাকলে ইনবক্স চেক করতে পারেন ৷
দাম দর ঠিক করুন ৷ আর পেমেন্ট করা, এলসি করা , শিপিং সিস্টেম ইত্যাদি ঠিক করুন ৷
আপনার প্রথম ধাপ শেষ ৷ এবার এলসি বিষয়ে জানতে হবে ৷ কারন আমদানী করতে এলসি করতে হয়৷
কিভাবে আলিবাবা থেকে পন্য ক্রয় করবেন
🛍️ বিশেষ অফার
আমাদের পণ্য দেখুন
Juliet Knit Babydoll
SKIMS LACE UNLINED MINIMIZER B...
Molly Side Support Nursing Bra
Yogi Underwire Sports Bra
Louise Sheer Bra
Comfort Intended Hipster
FITS EVERYBODY UNLINED DEMI BR...
The Show Off Lace Cami Bra
🔗 Related Posts
alibaba & Import Export expert
Latest Products
No products available.
